ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ জানুয়ারী ২০২৬, ৩:০৬ বিকাল

Link Copied!

কুড়িগ্রাম শহরে ট্রাকচাপায় নজরুল ইসলাম (৫৫) নামে একজন বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের তারামন বিবি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম মোটরসাইকেলে বাড়ি থেকে কুড়িগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় সোনাহাট স্থলবন্দর থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলার পাড় এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সদস্য এবং যাত্রাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা সড়কে আগুন জ্বালিয়ে ঘণ্টাব্যাপী অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ট্রাকটি আটক করা হয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা