ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ২১, আহত অন্তত ৪৫

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ এপ্রিল ২০২৬, ১০:২৪ সকাল

Link Copied!

ভারতশাসিত জম্মু ও কাশ্মীর-এর উধমপুর জেলায় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি বাস সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৪৫ জন।

সোমবার সকাল সাড়ে আটটার দিকে উধমপুর জেলার কানোতে গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কাশ্মীর নিউজ সার্ভিস।

সিভিল প্রশাসক প্রেম সিং জানান, ৪২ আসনের বাসটিতে ৬০ জনের বেশি যাত্রী ছিলেন। রামনগর থেকে উধমপুর শহরের দিকে যাওয়ার সময় পাহাড়ি সড়কের একটি বাঁকে বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ মিটার (১০০ ফুট) গভীর খাদে পড়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থলেই ১৯ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

উধমপুর উপজেলা হাসপাতালের এক স্বাস্থ্য কর্মকর্তা জানান, নিহতদের অধিকাংশের মাথায় গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ ছিল।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার ঘোষণাও দিয়েছেন।

সূত্র: আল জাজিরা।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স