ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কার্বন ডাই-অক্সাইড থেকে পচনশীল প্লাস্টিক তৈরি করছে ফিনিশ কোম্পানি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ অক্টোবর ২০২৪, ১১:০৫ সকাল

Link Copied!

বর্জ্য পোড়ানোর সময় নির্গমন হওয়া কার্বন ডাই-অক্সাইড থেকে পচনশীল প্লাস্টিক উৎপাদনে সফল হয়েছে ফিনল্যান্ডের জ্বালানি কোম্পানি ফোর্টাম। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মঙ্গলবার (১৫ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

কার্বন ডাই-অক্সাইড নির্গমন থেকে সম্পূর্ণরূপে পচনশীল প্লাস্টিক উৎপাদনে প্রথম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সফল হলো। এর ফলে জৈব উপকরণের ওপর নির্ভরতা হ্রাস এবং বৃত্তাকার অর্থনীতির সম্ভাবনা নতুন করে প্রাণ পাবে।

সংস্থাটির দেওয়া তথ্যানুযায়ী, প্রচলিত প্লাস্টিকের মতোই পুনর্ব্যবহার করা যাবে কার্বন ডাই-অক্সাইড ভিত্তিক প্লাস্টিক। এটি প্রকৃতির সংস্পর্শে এলে ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিকে পরিণত না হয়ে সম্পূর্ণরূপে মিশে যাবে। খাদ্য ও প্রসাধনী প্যাকেজিংয়ের পাশাপাশি খেলনা ও ইলেকট্রনিক্সের মতো খাতে এই উদ্ভাবনের সম্ভাব্য প্রয়োগের সম্ভাবনা রয়েছে।

‘কার্বন ডাই-অক্সাইড থেকে উৎপন্ন প্লাস্টিকের’ এই ব্র্যান্ডটি আগামী মাসে ইউরোপে আত্মপ্রকাশ করবে। এরপর এ দশকের শেষের দিকে শিল্প উৎপাদনে যাবে এটি।

Facebook Comments Box

আরও পড়ুন

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign