ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কলমাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ জানুয়ারী ২০২৬, ৫:৩৬ বিকাল

Link Copied!

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত সড়কে মোটরসাইকেলের ধাক্কায় আইনুদ্দিন (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার রংছাতি ইউনিয়নের গারমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইনুদ্দিন ওই গ্রামের মৃত মাইজ উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আইনুদ্দিন বাড়ির সামনের সড়ক দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল সরকার জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট