ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক
  3. প্রবাসীর কথা

ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ অক্টোবর ২০২৫, ১১:১৭ সকাল

Link Copied!

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দুকুম সিদরা এলাকায়। নিহতদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।

ওমানে প্রকাশিত ইংরেজি দৈনিক টাইমস অব ওমান জানিয়েছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে, দুর্ঘটনায় আটজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের পরিবারকে সমবেদনা জানানোয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

নিহতদের মধ্যে নাম জানা গেছে-আমিন সওদাগর, আরজু, রকি, বাবলু, শাহাবউদ্দিন, জুয়েল, রনি ও আলাউদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় প্রবাসীদের বহনকারী গাড়িটি সাগর থেকে মাছ ধরে ফেরার পথে একটি কনটেইনার ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই আটজন নিহত হন।

ওমানে বাংলাদেশ দূতাবাসের সচিব (শ্রম) আসাদুল হক জানিয়েছেন, চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। দূতাবাসের কর্মকর্তা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন। মরদেহগুলো বর্তমানে মর্গে রাখা হয়েছে; আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বলেন, “ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপ উপজেলার সাতজন প্রবাসী নিহত হওয়ার বিষয়টি শুনেছি। বিস্তারিত জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে।”

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত