ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

এসএসসি পরীক্ষা ঘিরে মতিঝিলে তীব্র যানজট, ভোগান্তিতে পরীক্ষার্থীরা

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ এপ্রিল ২০২৬, ১০:২০ সকাল

Link Copied!

এসএসসি পরীক্ষা উপলক্ষে রাজধানীর মতিঝিল এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির জটলায় সড়কে স্থবিরতা নেমে আসে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের আশপাশের সড়কে দুই পাশে অভিভাবকদের ভিড় তৈরি হয়েছে। অনেকেই কেন্দ্রের গেটের সামনে অবস্থান নেওয়ায় শিক্ষার্থী ও যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

সকাল ৭টা থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে রামপুরা থেকে লিংকরোড ও নতুন বাজার পর্যন্ত সড়কগুলোতে যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো।

কেন্দ্রসংলগ্ন সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা অসংখ্য অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির কারণে সড়কের বড় অংশ দখল হয়ে যায়। এতে শুধু এই কেন্দ্রের নয়, আশপাশের অন্যান্য কেন্দ্রগামী পরীক্ষার্থীরাও ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের পক্ষ থেকে মাইকিং করে যানবাহন না দাঁড় করানো এবং অভিভাবকদের দ্রুত সড়ক ত্যাগের অনুরোধ জানানো হলেও অনেক ক্ষেত্রে তা মানা হচ্ছে না।

উল্লেখ্য, সকাল ১০টায় শুরু হওয়া এসএসসি পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স