ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর ২০২৬, ১০:৫৩ সকাল

Link Copied!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৪ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের পর তেলের বাজারে এ দরপতন দেখা গেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৪ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৪ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৭৬ ডলারে দাঁড়ায়। অক্টোবরের শুরুর পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারের নিচে নামল।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৪ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৭৩ ডলারে নেমে আসে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর দেশটির শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে। এতে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হওয়ায় বাজারে দীর্ঘদিনের অনিশ্চয়তা কিছুটা কমেছে।

ওয়াল স্ট্রিটে যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি শেয়ারবাজার সূচকই ঊর্ধ্বমুখী ছিল। যোগাযোগ পরিষেবা, ভোক্তাপণ্য ও প্রযুক্তি খাতের শেয়ারদরের ঊর্ধ্বগতিতে বাজারে এই ইতিবাচক প্রবণতা দেখা যায়।

তবে বিপরীত চিত্র ছিল জ্বালানি খাতের শেয়ারগুলোতে। এই খাতের শেয়ারদরে সবচেয়ে বেশি পতন হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনে তাঁর দলের বড় ধরনের পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে।

সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক শেয়ারবাজারে উত্থান এবং জ্বালানি তেলের বাজারে বড় দরপতন দেখা গেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনে কি বদলে যাচ্ছে সামুদ্রিক কচ্ছপের আবাসস্থল?

সুপার এল নিনোর দাপটে ক্যালিফোর্নিয়ায় ছয়তলা সমান ঢেউ!

OPPO Find X10 Pro Max Now On for Pre-Order with True to Eyes Camera in Bangladesh

বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

মাগুরায় তিন অবৈধ ইটভাটা বন্ধ, একজনের কারাদণ্ড

অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন, কারখানা বন্ধের নির্দেশ

জ্বালানি তেল ছাড়াই আকাশে উড়বে যাত্রীবাহী বিমান!

সিরাজগঞ্জে কুয়াশার মধ্যে ট্রাকচাপায় দুইজন নিহত

সূর্যের দেখা নেই, হিমেল বাতাসে কাঁপছে তেঁতুলিয়া

উত্তরের জনপদে শীতের আমেজ, ঘন কুয়াশায় বিপাকে কৃষকেরা

বিএটিবিকে সিগারেট ও ই-সিগারেট আমদানির অনুমতি, হুমকিতে জনস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,৩১৮