ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুরে সময়মতো ছেড়েছে সব ট্রেন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ মার্চ ২০২৬, ১১:০২ সকাল

Link Copied!

ঈদযাত্রার তৃতীয় দিনে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। রোববার (১৫ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন-এ যাত্রীদের উল্লেখযোগ্য ভিড় দেখা গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক অভিভাবক সন্তানদের নিয়ে আগেভাগেই বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। এ কারণে সকাল থেকেই স্টেশনে যাত্রীদের চাপ ছিল।

তবে যাত্রী বেশি থাকলেও কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, সবগুলো ট্রেনই নির্ধারিত সময় অনুযায়ী স্টেশন ছেড়ে গেছে। এতে যাত্রীরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

অন্যদিকে কয়েকটি ট্রেনে বগি নম্বর না থাকায় কিছু যাত্রী ভোগান্তির অভিযোগ করেছেন। তাদের দাবি, বগি নম্বর স্পষ্ট না থাকায় নির্দিষ্ট আসন খুঁজে পেতে সময় লেগেছে এবং কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

তবুও সামগ্রিকভাবে এবারের ঈদযাত্রার শুরুটা স্বস্তিদায়ক বলেই মনে করছেন অনেক যাত্রী।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট