ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ইরানে নারীদের জন্য খুলল মোটরসাইকেলের লাইসেন্সের দরজা

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ সকাল

Link Copied!

ইরানের নারীদের আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল চালানোর লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর মধ্য দিয়ে নারী মোটরসাইকেল ও স্কুটার চালানোর বিষয়ে দীর্ঘদিনের আইনি অস্পষ্টতার অবসান ঘটল।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগের আইনে নারীদের মোটরবাইক চালানো স্পষ্টভাবে নিষিদ্ধ না থাকলেও কর্তৃপক্ষ এতদিন তাদের লাইসেন্স দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। ফলে দুর্ঘটনার ক্ষেত্রে নারী চালকদের পুরো দায়ভার বহন করতে হতো।

মঙ্গলবার ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ নারীদের মোটরসাইকেল চালানোর লাইসেন্স প্রদানের একটি প্রস্তাবে সই করেন। ইরানি বার্তা সংস্থা ইলনা জানিয়েছে, সড়ক আইনকে স্পষ্ট করার লক্ষ্যে এই প্রস্তাব আনা হয়, যা গত জানুয়ারির শেষের দিকে মন্ত্রিসভায় অনুমোদন পায়।

প্রস্তাব অনুযায়ী, ট্রাফিক পুলিশ নারী আবেদনকারীদের জন্য ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা করবে। পাশাপাশি পুলিশের সরাসরি তত্ত্বাবধানে পরীক্ষা গ্রহণ এবং যোগ্য নারীদের মোটরসাইকেল চালানোর লাইসেন্স প্রদান করতে হবে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে ইরানি কর্তৃপক্ষ। গত ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক দুর্দশা থেকে শুরু হওয়া বিক্ষোভ একপর্যায়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। পরে কঠোর অভিযান চালিয়ে বিক্ষোভ দমন করা হয়।

তেহরান কর্তৃপক্ষ স্বীকার করেছে, সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতায় তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সরকারের দাবি অনুযায়ী, নিহতদের বেশির ভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য ও পথচারী।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানে নারীরা নানা সামাজিক বিধিনিষেধের মুখে পড়েন। বিশেষ করে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে পোশাকবিধি তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ইরানে নারীদের জনসম্মুখে মাথায় ওড়না দিয়ে চুল ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক। তবে সাম্প্রতিক বছরগুলোতে অনেক নারী এসব নিয়ম মানছেন না এবং গত কয়েক মাসে মোটরসাইকেল চালানো নারীর সংখ্যা দ্রুত বেড়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন এই সিদ্ধান্ত ইরানে নারীদের চলাচলের স্বাধীনতা ও সামাজিক অংশগ্রহণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জনস্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করবে স্টেট ইউনিভার্সিটি ও ডাব্লিউবিবি ট্রাস্ট

কার্বন শোষণে পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি উদ্ভাবন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চীনের বুলেট ট্রেন

বিশ্ববাজারে বেড়েছে আর্জেন্টিনার গরুর মাংসের চাহিদা

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে সৌদি আরব

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Jamal Bhuyan Joined OPPO as Shop Manager!