ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

আলিম পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল পরীক্ষার্থীর

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জুলাই ২০২৬, ৫:০৮ বিকাল

Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কনটেইনারবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক আলিম পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন পরীক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৬ জুলাই) আলিম পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে উপজেলার আমিন বাজার মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইন উদ্দিন লক্ষ্মীপুরের লতিফপুর এলাকার বাসিন্দা এবং চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পরীক্ষা শেষে কয়েকজন শিক্ষার্থী সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে আমিন বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কনটেইনারবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাইন উদ্দিনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অপর তিন পরীক্ষার্থীকে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

মোহাম্মদ শামসুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ ও আইনগত প্রক্রিয়া শুরু করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Front-of-Package Labelling to Warn About Ultra-Processed Food Risks

অতিপ্রক্রিয়াজাত খাদ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করবে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং

কানাডার সঙ্গে প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

লঘুচাপের প্রভাবে সপ্তাহজুড়ে বৃষ্টি, এরপর আরও বাড়বে বর্ষণ

বারবার পেটের সমস্যা? হতে পারে আইবিএসের লক্ষণ

স্মৃতিশক্তি বাড়াতে গভীর ঘুমের বৈজ্ঞানিক রহস্য উন্মোচন

vivo Y500 Goes on Sale with Exclusive Offers

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০

MetLife Bangladesh recognizes best insurance employees in financial inclusion and customer service

আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকসেবায় সেরা বীমা কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ বাংলাদেশ

ঢাকায় আজ বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, সামান্য বাড়তে পারে তাপমাত্রা