ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

আজ রোকেয়া দিবস

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ ডিসেম্বর ২০২৩, ২:৩৫ বিকাল

Link Copied!

আজ ৯ ডিসেম্বর রোকেয়া দিবস। বাঙালি মুসলিম সমাজে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৩তম জন্ম ও ৯১তম মৃত্যুদিবস। রাষ্ট্রীয়ভাবে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করে থাকে।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্ম নেন। সে সময় মুসলিম সমাজে মেয়েদের লেখাপড়া শেখানোর কোনো রীতি ছিল না। পরিবারের সবার অগোচরে তার বড় ভাইয়ের কাছে উর্দু, বাংলা, আরবি ও ফারসি পড়তে এবং লিখতে শেখেন। তাঁর জীবনে শিক্ষালাভ ও মূল্যবোধ গঠনে বড় ভাই ও বড় বোন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন।

বিহারের ভাগলপুরে সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে রোকেয়ার বিয়ে হয়। স্বামীর উৎসাহ এবং নিজের আগ্রহে তিনি মেয়েদের মধ্যে লেখাপড়ার বিস্তারে আত্মনিয়োগ করেন। পাশাপাশি নারীদের সমস্যা নিয়ে তিনি লেখালেখি করতে থাকেন। তাঁর উল্লেখযোগ্য রচনা হলো ‘মতিচূর’, ‘সুলতানার স্বপ্ন’, ‘পদ্মরাগ’, ‘অবরোধ-বাসিনী’ ইত্যাদি। বেগম রোকেয়া ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মারা যান।

Facebook Comments Box

আরও পড়ুন

জনস্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করবে স্টেট ইউনিভার্সিটি ও ডাব্লিউবিবি ট্রাস্ট

কার্বন শোষণে পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি উদ্ভাবন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চীনের বুলেট ট্রেন

বিশ্ববাজারে বেড়েছে আর্জেন্টিনার গরুর মাংসের চাহিদা

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে সৌদি আরব

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Jamal Bhuyan Joined OPPO as Shop Manager!