ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

আগামী চার দিন বৃষ্টিপাতের আভাস

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অক্টোবর ২০২৪, ২:৪৪ বিকাল

Link Copied!

বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তাই আজ থেকে আগামী চার দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ দেশের আট বিভাগেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী দুদিন আবহাওয়া শুষ্ক থাকবে। এ ছাড়া দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। সর্বনিম্ন ২১ দশমিক ০ ডিগ্রি ছিল তেঁতুলিয়াতে। এ ছাড়া সবচেয়ে বেশি ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে।

অক্টোবর মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে গত বুধবার থেকেই সাগরে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়। এর সবচেয়ে বেশি প্রভাব ভারতের তামিলনাড়ু উপকূলে পড়ে। তবে এর কিছুটা প্রভাব বাংলাদেশেও পড়েছে। গত বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়।

 

Facebook Comments Box

আরও পড়ুন

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে