ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর ঘোষণা সড়ক পরিবহনমন্ত্রীর

প্রতিবেদক
Ibrahim Khalil
১ এপ্রিল ২০২৬, ২:০৬ বিকাল

Link Copied!

আগামী ঈদকে সামনে রেখে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে নতুন পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১ এপ্রিল) সকালে পূর্বাচলের জলসিঁড়ি আবাসনে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব করতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা জরুরি। এ সময় তিনি পরিবেশ সুরক্ষায় সবার অংশগ্রহণের আহ্বান জানান।

এছাড়া তিনি বলেন, আসন্ন ঈদুল আজহা এবার আরও চ্যালেঞ্জিং হবে। কারণ প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়লেও প্রায় ১ কোটি কোরবানির পশু ঢাকায় প্রবেশ করবে। এ পরিস্থিতি সামাল দিতে নতুন করে যমুনা সেতুর মতো অবকাঠামো নির্মাণের সম্ভাবনা নিয়েও ভাবা হচ্ছে।

তিনি আরও জানান, একটি ডেমু ট্রেন পরীক্ষামূলকভাবে চালু করার পরিকল্পনা রয়েছে। তবে সেটি কার্যকর না হলে কোনো নতুন প্রকল্প নেওয়া হবে না এবং এ জন্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ব্যয়ও করা হবে না।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা