ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের শিশুর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ সেপ্টেম্বর ২০২৬, ১:২১ বিকাল

Link Copied!

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাহফুজা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নানাবাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয় সে। দুর্ঘটনার পর স্থানীয়রা অ্যাম্বুলেন্সটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ডম্বলপুর ক্যানেলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজা আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের মামুন আলীর মেয়ে। পেশায় টাইলস মিস্ত্রি মামুন কর্মসূত্রে পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে থাকেন।

স্থানীয়রা জানান, মাহফুজা তার মায়ের সঙ্গে ডম্বলপুর গ্রামে নানা শের আলীর বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে সে ক্যানেলের অপর পাশে সিন্নি খেতে যায়। সিন্নি খেয়ে ফেরার পথে সড়ক পার হওয়ার সময় কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত হয় মাহফুজা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা অ্যাম্বুলেন্সটিকে ধাওয়া করে আটক করেন। তবে এর আগেই চালক পালিয়ে যান।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত