ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

অতিরিক্ত দামে বিক্রি? সুন্দরগঞ্জে ৫ ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ণ । ৮৬ জন

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় পাঁচ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।

অভিযানকালে মীরগঞ্জ বাজারে কাঁচামাল ব্যবসায়ী সুধাংস চন্দ্র, আনিছুর রহমান ও গোলাম রব্বানীকে এবং বেলকা বাজারের ব্যবসায়ী রিপন মিয়া ও মোকছেদুল ইসলামকে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলি বলেন, “বাজার নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”