ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

১৮০ কোটি টাকার বিনিয়োগ পেলো ফাস্ট পাওয়ার টেক

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ মে ২০২৫, ২:৫৭ বিকাল

Link Copied!

বৈদ্যুতিক গাড়ির জন্য পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি শক্তির ইকোসিস্টেম গড়ে তুলতে যৌথ অংশীদারত্বে দেড় কোটি ডলার বা ১৮০ কোটি টাকার বৈদেশিক বিনিয়োগ পেয়েছে বাংলাদেশি স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক।

ই-লজিস্টিক্স প্রতিষ্ঠান ‘স্টেডফাস্ট’ সহযোগী এই প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করবে চীনের জ্বালানি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান এনইউসিএল নিউ এনার্জি টেকনোলজি (জিডি) লিমিটেড। বাংলাদেশে ইভি অ্যাসেম্বলি লাইন, চার্জিং স্টেশন এবং সংশ্লিষ্ট প্ল্যান্ট স্থাপনে এই অর্থ বিনিয়োগ করা হবে।

বাংলাদেশে একটি টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি অবকাঠামো গড়ে তুলতে আগামী ছয় মাসের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে চায় প্রতিষ্ঠান দুইটি।

সম্প্রতি চীনের গুয়াংজুর বাইয়ুন জেলার হুয়াংবিয়ানে এনইউসিএল এবং ফাস্ট পাওয়ার টেকের মধ্যে যৌথ অংশীদারত্ব বিষয়ক এক চুক্তি স্বাক্ষরিত হয়। ফাস্টপাওয়ার টেকের চেয়ারম্যান কে এম রিদওয়ানুল বারী জিয়ন এবং এনইউসিএলের প্রধান নির্বাহী ফরেস্ট লিয়াং চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এসময় স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের পরিচালক অর্ণব মুস্তাফা এবং প্রবাসী প্রতিনিধি শাদমান সাকিব ও এনইউসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির অধীনে বাংলাদেশে একটি একটি পরিবেশবান্ধব নাবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা নেটওয়ার্ক গড়ে তুলে ‘এক্সটেন্ডেড রেঞ্জ ইলেকট্রিক ভেহিকেল (ইআরইভি)’ এবং ‘প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (পিএইচইভি)’ প্রযুক্তিতে এনইউসিএলের কার-ক্লাউড নেটওয়ার্কের অধীনে দেশব্যাপী চার্জিং স্টেশন স্থাপন করা হবে।

জীবাশ্ম জ্বালানি নির্ভরতা এবং কার্বন নির্গমন কমাতে এ যৌথ অংশীদারত্বকে মাইলফলক হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, স্থানীয় শিল্প প্রবৃদ্ধির সঙ্গে অত্যাধুনিক চীনা প্রযুক্তি একীভূত করে এবং স্টেডফাস্ট কুরিয়ারের প্রতিষ্ঠিত অবকাঠামো ব্যবহার করে এ যৌথ উদ্যোগটি কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব জ্বালানিতে গতিশীলতা আনবে।

স্টেডফাস্ট চেয়ারম্যান কে এম রিদওয়ানুল বারী জিয়ন বলেন, আমরা এখন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, লিড অ্যাসিড ব্যাটারির মতো স্টোরেজ ব্যাটারি এবং সৌরশক্তির মতো কিছু নবায়নযোগ্য শক্তি নিয়ে কাজ করছি। আর নতুন বিনিয়োগে ও যৌথ অংশীদারত্বে এবার বাংলাদেশে একটি কারখানা স্থাপন করবো। এ জন্য দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্য থেকে স্থান নির্বাচন করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা