ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৬, ১০:৪৮ সকাল

Link Copied!

দেশের ১৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখিয়ে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

Facebook Comments Box

আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হঠাৎ পানি বৃদ্ধিতে তিস্তার ভাঙন, পানিবন্দি ১০ হাজার মানুষ

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রীর

হাজারে ১ টাকাই থাকছে বীমা কোম্পানির ২০২৬ সালের নবায়ন ফি

মরিচের ঝাল এখন বাজারেও, রাজধানীতে কেজি ২৮০ টাকা

মানিকগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কাঁচাবাজারে আগুন! ১০০ টাকার নিচে মিলছে না অনেক সবজি

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

টানা বৃষ্টিতে যশোরে গ্রামীণ সেতু ধস, দুর্ভোগে হাজারো মানুষ

দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম

দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?