ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জুলাই ২০২৬, ১০:২৭ সকাল

Link Copied!

দেশের ১২টি জেলার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ৩ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (৬ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরকে ৩ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হচ্ছে সরকার

vivo Y500 Set to Debut with Pearl-Inspired Elegance

ভিভো ওয়াই৫০০ আসছে পার্ল-অনুপ্রাণিত নান্দনিকতায়

ফেনীতে পিকআপভ্যানের চাপায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

ঘুমন্ত দুই বোনের ঘরের ওপর পাথরবোঝাই ট্রাক, স্কুলছাত্রী নিহত

আমিনবাজারে ময়লা সরিয়ে হবে বৃক্ষরোপণ

দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ঠেকাতে বিশ্বজুড়ে জোরালো আহ্বান

২০২৭ সালের এপ্রিলে মতিঝিল-কমলাপুরে চলবে মেট্রোরেল

ইনজেকশন নয়, এবার নাজাল স্প্রেতেই দূর হবে যক্ষ্মা

দেশে প্রথমবারের মতো গর্ভস্থ শিশুকে অ্যানাস্থেসিয়া প্রদান

গোয়াইনঘাটে মোটরসাইকেল গাছে ধাক্কা, প্রাণ গেল তিন স্কুলছাত্রের