ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১২.৪ ডিগ্রি

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ সকাল

Link Copied!

হিমালয়–কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি অবস্থানের কারণে উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। রাতভর ঘন কুয়াশা আর উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাসে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। তীব্র শীতে জেলার তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে কমে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গেছে।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়।

সরেজমিনে দেখা গেছে, ঘন কুয়াশা ও হিমশীতল বাতাসের কারণে জেলার সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। ভোর থেকেই জীবিকার তাগিদে কাজে বের হলেও কনকনে শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন।

পাথর শ্রমিক মিজানুর রহমান বলেন, “প্রতিদিন সকালে বরফ গলা ঠান্ডা পানিতে নেমে পাথর তুলতে খুব কষ্ট হয়। আজ তো মনে হচ্ছে হাত-পা বরফ হয়ে যাচ্ছে। তবু পরিবারের কথা ভেবে কাজ থামানো যায় না।”

এদিকে তীব্র শীত ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। শীতজনিত সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আবহাওয়া অফিস জানায়, গতকাল একই সময়ে তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা