ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সিরাজগঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ৯ ইটভাটা, ৪৪ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৮ সকাল

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুরে অভিযান চালিয়ে ৯ অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া মোট ৪৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৭ এপ্রিল) দিনভর উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এতে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তর পরিদর্শক শাহিন আলম। অভিযানে সহযোগিতা করেন র‌্যাব ও পুলিশ সদস্যরা।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এ বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করে ইটভাটা পরিচালনা করায় উল্লাপাড়ার মেসার্স নিও ব্রিকসের চিমনি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া আইন লঙ্ঘন করে ভাটা পরিচালনার দায়ে আরও আটটি ইটভাটার কিলন ভাঙা হয়েছে এবং সবগুলোর বিদ্যুৎসহ বিভিন্ন সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় উল্লাপাড়ার মেসার্স আসল ব্রিকস, সুফিয়া ব্রিকস, ও এফএনএফ ব্রিকস ছয় লাখ টাকা করে এবং শাহজাদপুরের এমআরএম ব্রিকস ও এবিএম ব্রিকসকে ছয় লাখ টাকা করে, এমএমএইচ-১, এমএমএইচ-২ ব্রিকসকে পাঁচ লাখ টাকা করে ও মেসার্স এসআরএম ব্রিকসকে চার লাখ মোট ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা