ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

সিগারেটের মূল্য বৃদ্ধি পাওয়ায় সংসদ সদস্যদের সন্তোষ প্রকাশ

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জুন ২০২৩, ৬:০৩ সকাল

Link Copied!

২০২৩-২৪ অর্থবছরে সিগারেটের মূল্য বৃদ্ধি পাওয়ায় সংসদ সদস্যবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন। একইসঙ্গে দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাশের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার ০৬ জুন ২০২৩ জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ সফররত গ্যাভি মিশনের সদস্যদের সাথে ‘বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং’ সঙ্গে এক মতবিনিময় সভায় তারা এ সন্তোষ প্রকাশ করেন।

সভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশ পার্লামেন্টারি ফোরামের উপদেষ্টা অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেন, “তামাক দেশের জন্য একটি বড় হুমকি যা একসাথে জনস্বাস্থ্য ও অর্থনীতি দুইটারই ক্ষতি করে। তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি হওয়ায় তামাকজাত দ্রব্যের ব্যবহার কমে আসবে বলে আশা করি। তবে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশ করলে দেশের অর্থনীতি ও জনস্বাস্থ্য রক্ষার পথ সুগম হবে।

সভায় জনস্বাস্থ্য সুরক্ষায় ফোরামের নানান সাফল্যের চিত্র তুলে ধরেন বাংলাদেশ পার্লামেন্টারি ফোরামের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এমপি। এর মধ্যে ই-সিগারেট নিষিদ্ধ করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর ১৫৩ জন সংসদ সদস্যের চিঠি, তামাক আইন সংশোধনের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর নিকট ১৫২ জন সংসদ সদস্যের চিঠি, সর্বশেষ জাতীয় বাজেটে তামাকের উপর কর বৃদ্ধির সুপারিশ জানিয়ে অর্থমন্ত্রীর নিকট ৮৬ সংসদ সদস্যের চিঠি দেয়া, এবং বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে গ্যাভির অর্থায়নের মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বৃদ্ধির সুপারিশ উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন,“তামাকের উপর যুক্তিযুক্ত কর ও মূল্য বৃদ্ধির ফলে প্রায় ১০ লাখ তরুণকে ধূমপান শুরু করা থেকে বিরত রাখা যাবে এবং প্রায় ১০ লাখ মানুষ অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। এছাড়াও বাড়তি ৯,৬০০ কোটি টাকা রাজস্ব আদায় করা সম্ভব হবে যা বর্তমানে প্রাপ্ত রাজস্বের চেয়ে ৩০ শতাংশ বেশি।”

Facebook Comments Box

আরও পড়ুন

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

Xiaomi Launches Xiaomi TV S Pro Mini LED and Xiaomi TV X Mini LED Series in Bangladesh

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকারের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু