ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সারাদেশে ৫৮ দিনে ২৮৫টি অগ্নিসংযোগ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ ডিসেম্বর ২০২৩, ১০:২১ বিকাল

Link Copied!

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচিতে গত ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ৫৮ দিনে ২৮৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব অগ্নিসংযোগে স্থাপনাসহ যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

আজ রবিবার (২৪ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ২৮৯টি অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এসব অগ্নিসংযোগে ২৮৫টি যানবাহন এবং ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল এবং ২৯টি অন্যান্য গাড়ি রয়েছে।

তিনি আরও জানান, শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত চারটি যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময়ের মধ্যে রাজধানীতে তিনটি এবং কুমিল্লায় একটি বাসে আগুন দেওয়া হয়। এসব আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট এবং ৪০ জন সদস্য কাজ করেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

Xiaomi Launches Xiaomi TV S Pro Mini LED and Xiaomi TV X Mini LED Series in Bangladesh

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকারের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু