ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সাংস্কৃতিক কূটনীতিতেই দৃঢ় হয়েছে চীন-বাংলাদেশের বন্ধন: পরিবেশ উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ অগাস্ট ২০২৫, ৪:৩৪ বিকাল

Link Copied!

গত পাঁচ দশকে বাংলাদেশ ও চীন কেবল বাণিজ্য ও অবকাঠামো নয়, জনগণের হৃদয়ের বন্ধনেও একসঙ্গে এগিয়েছে। এই যাত্রায় সাংস্কৃতিক কূটনীতি মুখ্য ভূমিকা রেখেছে। শিল্পকলা, সাহিত্য, সংগীত, প্রত্নতত্ত্ব ও জাদুঘরের বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণ শুধু নিদর্শনই নয়, আদর্শ ও জীবনদর্শনও ভাগাভাগি করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (২৫ আগস্ট) জাতীয় জাদুঘরে আয়োজিত “রেডিয়েন্ট স্টারস: লিংজিয়াতান কালচার ফটো এক্সিবিশন ফ্রম আনহুই, চায়না” উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা এই প্রদর্শনীকে ‘সভ্যতার মধ্যে সংলাপ এবং বন্ধুত্বের উৎসব’ হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর এবং ‘ইয়ার অব পিপল-টু-পিপল এক্সচেঞ্জেস’-এর প্রেক্ষাপটে এ উদ্যোগ তাৎপর্যপূর্ণ। তিনি আরও বলেন, চীনা সংস্কৃতি বাংলাদেশের স্থাপত্য, বৌদ্ধ ঐতিহ্য ও শিল্পচর্চাকে প্রভাবিত করেছে। অপরদিকে বাংলাদেশি হস্তশিল্প, সংগীত ও সাহিত্য বহু আগে থেকেই চীনে সমাদৃত।

লিংজিয়াতানের জেড শিল্পকর্মের প্রসঙ্গে তিনি বলেন, এগুলো মানুষ ও প্রকৃতির সামঞ্জস্য ও আধ্যাত্মিক ভারসাম্যের প্রতীক। মহাস্থানগড়, উয়ারি-বটেশ্বর ও পাহাড়পুরের মতো বাংলাদেশের প্রাচীন নিদর্শনের সঙ্গে এর মিল রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ প্রদর্শনী বাংলাদেশের সভ্যতার যাত্রার সঙ্গেও গভীরভাবে সঙ্গতিপূর্ণ এবং সমকালীন জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় দিকনির্দেশনা দেয়।

বাংলাদেশ জাতীয় জাদুঘর ও আনহুই মিউজিয়ামের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে তিনি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন। এর মাধ্যমে যৌথ প্রদর্শনী, অভিজ্ঞতা বিনিময় ও একাডেমিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে আনহুই প্রদেশের পক্ষ থেকে প্রদত্ত ব্রোঞ্জ প্রতিলিপি ও “ফোর ট্রেজারস অব দ্য স্টাডি” উপহার জাতীয় জাদুঘরের স্থায়ী ‘চায়না কর্নার’-এ সংযোজনকে দুই দেশের বন্ধুত্বের স্থায়ী প্রতীক হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের আনহুই প্রদেশের ভাইস গভর্নর সান ইয়ং, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান, বাংলাদেশ-চীন কালচারাল ইকোনমিক অ্যান্ড মাস কমিউনিকেশন সেন্টারের সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেংসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

পরে উপদেষ্টা জাতীয় জাদুঘরের প্রদর্শনী ও ‘চায়না কর্নার’ পরিদর্শন করেন। প্রদর্শনীটি আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা