ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. সর্বশেষ

সর্বোত্তরের পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ নভেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ

Link Copied!

হিমালয়-কাঞ্চনজঙ্ঘার নিকটবর্তী হওয়ায় দেশের অন্য অঞ্চলের তুলনায় শীতের প্রকোপ বেশি দেখা যায় সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে। গত কয়েক দিন ধরেই এ জেলায় তাপমাত্রা ১৩–১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা।

রোববার (১৬ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার। সকালজুড়ে হালকা কুয়াশা ভেদ করে সূর্যের আলো দেখা গেলেও শীতের অনুভূতি ছিল বেশ স্পষ্ট।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শীতের মাঝেও কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমজীবী মানুষরা। দিনমজুর, পাথর ও চা শ্রমিক, ভ্যানচালক ও কৃষকরা ভোর থেকেই কাজে বেরিয়ে পড়ছেন। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই শীতের প্রকোপ বাড়তে থাকে। মাঝরাত থেকে ভোর পর্যন্ত গায়ে কাঁথা নিতে হচ্ছে অনেককেই।

প্রতিবছরের মতো এবারও অন্যান্য জেলার তুলনায় আগেভাগেই পঞ্চগড়ে শীতের আগমন ঘটেছে। স্থানীয়দের মতে, বরফাবৃত হিমালয়-কাঞ্চনজঙ্ঘার বাতাস এ অঞ্চলে পৌঁছানোয় নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত শীতের তীব্রতা বেশি থাকে। অক্টোবর থেকেই শুরু হয় শীতের আমেজ।

এদিকে দিনে গরম আর রাতে হালকা শীতের কারণে শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয়-কাঞ্চনজঙ্ঘার বাতাস ও কুয়াশার প্রভাবে তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার একই সময়ে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। পর্বতের নিকটবর্তী হওয়ায় এ অঞ্চলে শীতের অনুভূতি তুলনামূলক বেশি বলে তিনি জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ