ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ নভেম্বর ২০২৪, ৫:১৫ বিকাল

Link Copied!

পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে দেশের সেন্টমার্টিন, কক্সবাজার ও কুয়াকাটায় সৈকত পরিচ্ছন্নতা অভিযানে ছয় কিলোমিটার এলাকা থেকে ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণার পর সেন্টমার্টিন, কক্সবাজার ও কুয়াকাটা পরিচ্ছন্ন করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

এই অভিযানে ৬ কিলোমিটার এলাকা থেকে ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়। বর্জ্যের মধ্যে ছিল ফুড র‍্যাপার, পলিথিন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, বোতল, সিগারেট প্যাকেট, মাছ ধরার জাল, প্রসাধনী সামগ্রী এবং ই-বর্জ্য। অভিযানের সময় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পর্যটকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।

পরিচ্ছন্নতা অভিযানে পরিবেশ মন্ত্রণালয়ের আশিকুর রহমান সমী, পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের মোহাম্মদ আসাদুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও সিইজিআইএস-এর ৩০ জন অংশগ্রহণ করেন।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ বলেন, “পর্যটকদের অসচেতনতার কারণে সৈকতগুলো দূষিত হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি সৈকতসহ সব পর্যটন স্পট পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা