ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

শেরপুরে আরও দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ মার্চ ২০২৫, ১১:০৮ সকাল

Link Copied!

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অবৈধ আরও দুটি ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। বুধবার (১৯ মার্চ) দিনব্যাপী অভিযানে ইটভাটা দুটি বন্ধসহ গুঁড়িয়ে দেওয়ার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ইট প্রস্তুতের চিমনি ধ্বংস করা হয় এবং কাঁচা ইট নষ্ট করা হয়।

গুঁড়িয়ে দেওয়া ইটভাটা দুটি হলো মেসার্স শ্রীবরদীর ভায়াডাঙ্গার এ বি এম অটো ব্রিকস এবং একই উপজেলার ফতেপুরের দহেরপাড় এলাকার শ্রীবরদী জিগজ্যাগ ব্রিকস। এর আগে গতকাল মঙ্গলবার সদর উপজেলায় অবৈধ আরও দুটি ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় প্রশাসন।

বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের পরিচালনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন শ্রীবরদী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন— পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাস।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার আগুন নিভিয়ে দেওয়াসহ ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ভাটাগুলোর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় সেনাবাহিনী, পুলিশ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধিরা সহায়তা করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা