ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

শিল্প রক্ষা করতে হলে শিল্পীকে মর্যাদা দিতে হবে : ফরিদা আখতার

প্রতিবেদক
Ibrahim Khalil
২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৩ সকাল

Link Copied!

শিল্পকে রক্ষা করতে হলে শিল্পীকে মর্যাদা দিতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, ‘গ্রামে-গঞ্জে অনেক শিল্পী রয়েছেন, তারা যেন অবহেলিত না থাকেন। শিল্পক্ষেত্রে শিল্পীদের প্রতি যেন বৈষম্য না থাকে তা নিশ্চিত করতে হবে।’ শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডির সফিউদ্দিন গ্যালারিতে স্বশিক্ষিত শিল্পী নাজমা কবিরের দ্বিতীয় একক চিত্র প্রদর্শনীতে এসব কথা বলেন তিনি।

এ সময় উপদেষ্টা শিল্পীদের চিত্রের মাধ্যমে ‘হাওরের কান্না’ ফুটিয়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিল্প প্রকৃতির অংশ। হাওর-বাওরের দিকে তাকালে সুন্দর দৃশ্য দেখা যায়। কিন্তু হাওর-বাওরের যে কান্না, তা আমরা আমরা দেখিনা। এছাড়া শিল্পীরা পানিকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে না তুলে মাছ, পাখি ও অন্যান্য প্রাণীকে চিত্রের মাধ্যমে তুলতে পারেন। অনেক সময় শিল্পীরা নদীর পাড়ে মাছসহ বিভিন্ন প্রাণীকে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলেন। প্রকৃতির মাঝে এগুলো যে একটি অংশ—আমরা ভুলে যাই।’

তিনি আরও বলেন, ‘ইটনা-মিঠামইন সড়কের সৌন্দর্য শিল্পীরা যেভাবে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, সেভাবে পানির প্রবাহকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করে মাছের ধ্বংসের কারণ হয়েছে—শিল্পীরা তা ফুটিয়ে তুলছেন না। তবে উন্নয়নের পাশাপাশি মানুষ প্রকৃতিকে মনের মধ্যে ধারণ করতে পারে; আজকের চিত্রের মাধ্যমে শিল্পী তার বহির্প্রকাশ ঘটিয়েছেন।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোকাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ইন্টারন্যাশনাল ওয়াটারকালার সোসাইটির প্রেসিডেন্ট মো. কাওসার হোসাইন, চিত্রশিল্পী রেজা নবী প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা