ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি আশঙ্কা

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ সকাল

Link Copied!

জাপানের উপকূলে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো অঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূমিকম্পের পর উপকূলে ১০ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে জাপানের আবহাওয়া দপ্তর।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে উপকূল থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৩ মাইল গভীরে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শক্তিশালী এই ভূকম্পন উপকূলীয় এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, পূর্বাঞ্চলের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আওমোরি থেকে ইওয়াতে পর্যন্ত এলাকায় স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে সুনামির প্রথম ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা রয়েছে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি সাড়া দলগুলো মাঠে নেমেছে এবং উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা