ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

রূপপুর পারমাণবিক প্রকল্পে ‘হট মিডিয়া টেস্ট’ শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ জুলাই ২০২৫, ৪:৫১ বিকাল

Link Copied!

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে শুরু হয়েছে ‘হট মিডিয়া টেস্ট’ বা বাষ্প নির্গমন পরীক্ষা। গতকাল রোববার (১৩ জুলাই) শুরু হওয়া এই পরীক্ষার সময় উচ্চচাপের বাষ্প নির্দিষ্ট পাইপের মাধ্যমে বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে, যার ফলে জেট ইঞ্জিনের মতো হঠাৎ করে বিকট শব্দ শোনা যেতে পারে। পরীক্ষাটি আগামী ৫ থেকে ৬ দিন পর্যন্ত চলতে পারে।

প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরীক্ষা পুরোপুরি পূর্ব পরিকল্পিত ও নিরাপদ। জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, এটি পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা ও স্থায়িত্ব যাচাইয়ের একটি আন্তর্জাতিক মানসম্পন্ন কারিগরি প্রক্রিয়া।

রূপপুর প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান বলেন, “এই শব্দ বা নির্গত বাষ্প কোনো বিপদের পূর্বাভাস নয়। এটি একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তামূলক পরীক্ষা। আন্তর্জাতিক মান বজায় রেখে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।”

রাশিয়ান ঠিকাদার প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্ট থেকেও জানানো হয়েছে, পরীক্ষার সময় স্বাভাবিকের তুলনায় কিছুটা অস্বস্তিকর ও অপ্রত্যাশিত শব্দ হলেও তা সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও ঝুঁকিমুক্ত। তাই স্থানীয় বাসিন্দাদের অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, রাশিয়ার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এআই-ভিত্তিক অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হয়েছে। এটি ভবিষ্যতে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পেও রেফারেন্স হিসেবে বিবেচনা করা হতে পারে বলে জানানো হয়েছে।

আজ সোমবার রূপপুর প্রকল্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পরীক্ষার সময় স্থানীয় জনসাধারণের সহযোগিতা ও সচেতনতা কামনা করেছে প্রকল্প কর্তৃপক্ষ।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা