ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. সর্বশেষ

রিয়াল টাইম বায়ুমান ইন্ডেক্স (AQI) প্রচার কার্যক্রম চালু করলো সরকার

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ নভেম্বর ২০২৩, ৬:২২ বিকাল

Link Copied!

দেশের বায়ুমানের অবস্থা পরিবীক্ষণের লক্ষ্যে ঢাকাসহ দেশের অন্যান্য বিভাগীয় ও শিল্পঘন শহরগুলোতে ১৬টি কন্টিনিউয়াস এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম (CAMS) থেকে পরিবীক্ষণ ডাটা রিয়াল টাইম অটোমেশন পদ্ধতিতে পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভার শুরুতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মো. মিজানুর রহমান এনডিসি, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ-সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও দপ্তর প্রধানেরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিচালিত সারা বাংলাদেশে ১৬টি CAMS-এর মাধ্যমে প্রাপ্ত বায়ুমান মনিটরিং উপাত্তগুলো স্বয়ংক্রিয়ভাবে সরাসরি অনলাইনে বিশ্লেষণ, প্রক্রিয়াকরণ এবং AQI হিসাব ক্যালকুলেশন করে পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এ অটোমেশন সিস্টেমটি বাস্তবায়নের ফলে সবাই রিয়াল টাইম এয়ার কোয়ালিটির মাধ্যমে বায়ুদূষণ মাত্রার স্বাস্থ্যগত প্রভাব তাৎক্ষণিক জানতে পারবে এবং বায়ুমানের অবস্থা খারাপ হলে যথাযথ পূর্বপ্রস্তুতি নেওয়াসহ সময়মতো বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

মানুষের ওপর বায়ুদূষণের স্বাস্থ্যগত প্রভাব বিবেচনায় AQI-এর মান পাঁচটি ক্যাটাগরিতে চিহ্নিত করা হয়—

AQI-এর মান ০-৫০ হলে বায়ুমানের অবস্থা ভালো,

৫১- ১০০ হলে মোটামুটি,

১০১-১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য ক্ষতিকর,

১৫১-২০০ হলে অস্বাস্থ্যকর,

২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর, এবং

৩০০-এর উপরে হলে ঝুঁকিপূর্ণ।

 

সভায় রিয়াল টাইম বায়ুমান ইন্ডেক্সের উদ্বোধন ছাড়াও বায়ুদূষণ নিয়ন্ত্রণে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজউক, গণপূর্ত অধিদপ্তর, সড়ক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-সহ উন্নয়ন কাজের সাথে জড়িত সরকারের দপ্তরগুলোকে নির্মাণ প্রকল্প বাস্তবায়নে বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে। চিকিৎসা বর্জ্য পুড়িয়ে ফেলার ক্ষেত্রেও যাতে বায়ুদূষণ না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯