ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে নতুন রেকর্ড

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ সেপ্টেম্বর ২০২৫, ৩:২২ বিকাল

Link Copied!

বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ ও ভারত ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের দুটি ইউনিটে আগস্ট মাসে নতুন মাইলফলক অর্জন করেছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি আগস্ট মাসে রেকর্ড ৭৭১ দশমিক ৭০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা সর্বোচ্চ প্যার মিটারের (পিএলএফ) ৭৮দশমিক ৫৮ শতাংশ অর্জিত হয়েছে।

দেশের মোট ১০১০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের মধ্যে রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎকেন্দ্রটি ৭ দশমিক ১৫ শতাংশ অবদান রেখেছে। বাংলাদেশ ও ভারত ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম এতথ্য নিশ্চিত করেছেন।

গত তিন মাস ধরে ধারাবাহিকভাবে এই বিদ্যুৎ কেন্দ্রটি প্রতি মাসে ৬০০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে। এ নিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদন দাঁড়িয়েছে ২০৩৬ দশমিক ৪ মিলিয়ন ইউনিটে।

বাংলাদেশ ও ভারত ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম জানান, এই বিদ্যুৎ কেন্দ্রটি আমদানিকৃত কয়লার উপর নির্ভরশীল হলেও আল্ট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করছে। এ কারণে আধুনিক পরিবেশ সুরক্ষা ব্যবস্থায় ফ্লু গ্যাস ডি-সালফারাইজেশন, উন্নত ইলেক্ট্রো স্ট্যাটিক প্রিসিপিটেটর, ২৭৫ মিটার উচ্চতা সম্পন্ন চিমনি, ক্লোজড সাইকেল কুলিং এবং জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেমে পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করছে। স্থিতিশীল ও সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডের মাধ্যমে এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি দেশের শিল্পোন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও জাতীয় জ্বালানি নিরাপত্তা শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখছে। এর মধ্যদিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের ভিত্তিস্তাম্ভ সৃষ্টি করেছে বলেও জানান এই মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রটির উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা