ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

রাজশাহীতে সরকারি খাল খনন কাজ অর্ধেক সম্পন্ন: ডিসি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ মে ২০২৬, ১২:৩১ বিকাল

Link Copied!

রাজশাহীতে সরকারি খাল খনন কর্মসূচির প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

বুধবার (১৩ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলায় ১৬টি খাল খনন কর্মসূচির অগ্রগতি বর্তমানে ৪৮ দশমিক ৩৭ শতাংশ। বন্যা নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের আগামী পাঁচ বছরের ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার অংশ হিসেবেই এ কার্যক্রম চলছে।

তিনি জানান, এসব প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কাজ করছে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় আগামী ১৬ মে প্রধানমন্ত্রী পবা উপজেলার হরিপুর ইউনিয়নে ৬৬৯ জন উপকারভোগীর মাঝে কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।

এছাড়া খেলাধুলার উন্নয়নে রাজশাহীর ছয়জন কৃতি ক্রীড়াবিদকে বিশেষ কার্ড প্রদান করা হয়েছে। এর মাধ্যমে তারা প্রতি মাসে এক লাখ টাকা করে সহায়তা পাবেন বলেও জানান তিনি।

বনায়ন কর্মসূচি প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, আগামী জুন মাসে জেলায় প্রায় ১০ হাজার কিলোমিটার এলাকায় বৃক্ষরোপণ করা হবে। ২০৩১ সাল পর্যন্ত জেলায় মোট ৯৩ হাজার ২০০টি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, ১১৩ জন কৃষকের কৃষিঋণ মওকুফের আবেদন ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।

জেলা তথ্য অফিসের পরিচালক নাফেয়ালা নাসরিনের সভাপতিত্বে আয়োজিত ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. এস. আই. এম রাজিউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট