ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা ও ঝড়ে ৯ জনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৯ সকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রের মধ্যপূর্বাঞ্চলে বন্যা ও ঝড়ে অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। ভারী বৃষ্টিতে নদী উপচে পানিতে রাস্তাঘাট ডুবে গেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঝড় শুরু হওয়ার পর থেকে এক হাজারেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে এবং প্রায় ৩৯ হাজার বাড়িঘর বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হচ্ছে। এছাড়াও শত শত মানুষ বন্যায় আটকে পড়েছেন।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, তার রাজ্যে অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। বেশিরভাগ মৃত্যু হয়েছে রাস্তার পানিতে গাড়ি আটকে। তীব্র বাতাসের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

গেল এক দশকে এটিকে সবচেয়ে বৈরী আবহাওয়া বলে উল্লেখ করেছেন এই মার্কিন রাজনীতিবিদ। এ সময়ে লোকজনকে রাস্তাঘাট থেকে দূরে থেকে ঘরে অবস্থান করতে পরামর্শ দিয়েছেন তিনি। অ্যান্ডি বেশিয়ার বলেন, সবাই রাস্তাঘাট থেকে দূরে থাকুন। এখন উদ্ধার অভিযান পরিচালনার সময়।

ঝড় শুরু হওয়ার আগেই রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্যোগ ত্রাণ তৎপরতার জন্য তার অনুরোধ অনুমোদন করেছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের বেশির ভাগ এলাকা নতুন করে ভয়াবহ শীতের কবলে পড়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ফ্লোরিডা ও জর্জিয়ার কিছু অংশে প্রচণ্ড ঝড় বয়ে গেছে।

কেন্টাকি ও টেনেসির বিভিন্ন অংশে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা। তারা বলেন, কিছু সময়ের জন্য এটা অব্যাহত থাকবে। প্রচুর স্রোত প্রবাহিত হবে এবং বন্যা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা