ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ভোরের কুয়াশায় ঢেকে যাচ্ছে দেশ, শীত আরও বাড়বে

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ বিকাল

Link Copied!

দেশজুড়ে শীতের আমেজ দিন দিন গাঢ় হচ্ছে। সকাল-সন্ধ্যায় বাড়ছে কুয়াশার ঘনত্ব, কমছে রাতের তাপমাত্রা। তবে শীতের এ দাপটের মধ্যেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই-আকাশ থাকবে আংশিক মেঘলা এবং আবহাওয়া পুরোপুরি শুষ্ক। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

তিনি জানান, আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। কোথাও কোথাও ভোরে হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এবং সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস টেকনাফে।

আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর):
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে হালকা কুয়াশা দেখা দিতে পারে। রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।

শুক্রবার (১২ ডিসেম্বর):
আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরে হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (১৩ ডিসেম্বর):
সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। ভোরের দিকে হালকা কুয়াশা দেখা দিতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রোববার (১৪ ডিসেম্বর):
আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরে হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা