ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুলাই ২০২৬, ১১:৩৪ সকাল

Link Copied!

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৫৯ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে এ মূল্যায়ন প্রকাশ করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়ায় আঘাত হানা এটিই ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

নাসা জানায়, ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) উচ্চ রেজোলিউশনের রাডার স্যাটেলাইট **সেন্টিনেল-১** থেকে ২৫ জুন সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে থাকতে পারে।

ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরি শের ও জ্যামন ভ্যান ডেন হুক বলেন, এটি একটি দ্রুত ও প্রাথমিক মূল্যায়ন। স্যাটেলাইট চিত্রে ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তনের যে চিত্র পাওয়া গেছে, তা ব্যাপক ক্ষয়ক্ষতির ইঙ্গিত দেয়। তবে ঘটনাস্থলে সরেজমিন যাচাই ছাড়া এ সংখ্যাকে চূড়ান্ত হিসেবে বিবেচনা করা যাবে না।

অন্যদিকে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রড্রিগেজ জানিয়েছেন, সরকারি হিসাবে এখন পর্যন্ত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে।

নাসা জানিয়েছে, দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মূল্যায়নে তাদের স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি ও তথ্য ব্যবহার করে উদ্ধারকারী দল ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, দুর্গত এলাকা চিহ্নিতকরণ এবং ত্রাণ কার্যক্রম পরিচালনায় সহায়তা পাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

উজানের ভারী বৃষ্টিতে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়ূর নদের বুকে দৃষ্টিনন্দন দুই সেতু, বদলে যাবে খুলনার প্রবেশপথ

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি

বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফিতে কোটি টাকার বাণিজ্য

মেক্সিকোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প