ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জুলাই ২০২৬, ১২:১৪ বিকাল

Link Copied!

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১২ হাজার ৬৬৬ জন। এছাড়া ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ১১৭টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। দুর্যোগে ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

এতে আরও বলা হয়, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ৩ হাজার ৩০০-এর বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। পাশাপাশি কারাকাস সরকার প্রায় ৩০ হাজার কর্মী মোতায়েন করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশটিতে ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

সরকার জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৮৯০টি আফটারশক রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি ইয়ারাকুই রাজ্যের ইয়ুমারে শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি সান ফিলিপ শহরের ২৩ দশমিক ৯ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হানে।

Facebook Comments Box

আরও পড়ুন

ভাসমান সৌরশক্তিতে বদলে যেতে পারে ভারতের জ্বালানি খাত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫

ফ্রান্সসহ ইউরোপে তীব্র গরমে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু

মানসিক স্বাস্থ্যসেবায় দক্ষতা বাড়াতে ঢাকায় দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

মস্তিষ্কের জন্য কতটা ক্ষতিকর সাদা এলইডি আলো?

বাংলাদেশের প্রতি ১০ শিশুর ৯ জনই জলবায়ু হুমকির মুখে: ইউনিসেফ

দেশে বাড়ছে এইচআইভি, ৪ বছরে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ

‘জোনাকি’ ব্র্যান্ডের নকল মশার কয়েল তৈরি ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১

গঙ্গাচড়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

শুধু হজম নয়, অন্ত্রও মানুষের ‘দ্বিতীয় মস্তিষ্ক’

দেশে হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু