ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভারতে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু, পাশে পড়ে থাকা মরদেহ উপেক্ষা করে মাছ লুট

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ সকাল

Link Copied!

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের সীতামার্চি জেলায় একটি মাছবোঝাই ট্রাকের ধাক্কায় ১৩ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। তবে দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানবিকতার চরম অবক্ষয়ের এক মর্মান্তিক দৃশ্য দেখা গেছে। রাস্তায় পড়ে থাকা শিশুটির মরদেহ উপেক্ষা করে ট্রাক থেকে ছিটকে পড়া মাছ লুটে ব্যস্ত হয়ে পড়েন আশপাশের মানুষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে সীতামার্চি জেলার পুপরি থানাধীন জাঝিহাট গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম রিতেশ কুমার ওরফে গোলু। সে ওই এলাকার বাসিন্দা সন্তোষ দাসের ছেলে এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

প্রতিবেদন অনুযায়ী, সকালে কোচিং ক্লাসে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ট্রাক রিতেশকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংঘর্ষের তীব্রতায় এলাকায় দ্রুত ভিড় জমে যায়। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছান নিহত শিশুর বাবা-মা ও পরিবারের সদস্যরা।

রিতেশের মরদেহ দেখে বাবা-মা শোকে স্তব্ধ হয়ে পড়েন এবং পরিবারের সদস্যদের কান্নায় হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। অথচ একই সময়ে রাস্তার অপর পাশে একেবারেই ভিন্ন দৃশ্য দেখা যায়। দুর্ঘটনার পর ট্রাক থেকে রাস্তায় ছড়িয়ে পড়া মাছ লুট করতে ব্যস্ত হয়ে পড়েন অনেক মানুষ। তারা পুলিশ বা অ্যাম্বুলেন্সে খবর না দিয়ে কিংবা শোকাহত পরিবারকে সহায়তা না করে বস্তায় ভরে মাছ নিয়ে যেতে থাকেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুপরি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিড় ছত্রভঙ্গ করে। পরে রিতেশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ ঘাতক পিকআপ ট্রাকটি জব্দ করেছে এবং ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট