ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জুন ২০২৬, ২:১২ অপরাহ্ণ

Link Copied!

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে ব্রাহ্মণবাড়িয়ায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

শনিবার (৬ জুন) সকালে শহরের শিমরাইল কান্দি পাওয়ার হাউজ রোড এলাকায় আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, ডেঙ্গুর লার্ভা নিধন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন এবং পৌরসভা প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। তিনি বলেন, অনেকেই খোলা জায়গা, রাস্তার পাশে কিংবা ড্রেনে ময়লা-আবর্জনা ফেলছেন, যা পরিবেশ দূষণের পাশাপাশি মশার প্রজননের ক্ষেত্র তৈরি করছে।

তিনি আরও বলেন, সবাই যদি নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলে এবং নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখে, তাহলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি অনেকাংশে কমে আসবে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের সহযোগিতাও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাউসার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

আগামী ৭-১০ জুন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

জলবায়ু সুরক্ষায় এখনই পদক্ষেপ: তামাকমুক্ত পরিবেশ গড়ি, টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করি

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

বিশ্বের তৃতীয় দূষিত শহর ঢাকা, বায়ুমান অস্বাস্থ্যকর পর্যায়ে

তামাকপণ্যে সুনির্দিষ্ট কর ও জর্দা-গুলে আধুনিক কর ব্যবস্থা চালুর দাবি

এবারের ডেঙ্গু হতে পারে আরও ভয়াবহ, রক্তক্ষরণের আশঙ্কার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

মহাখালীতে বাস উল্টে প্রাণ গেল নবনিযুক্ত হেলপারের

Apex Footwear secures triple win for Bangladesh at Retail Asia Awards 2026

তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে নামছে ভ্রাম্যমাণ দল, লার্ভা মিললে জরিমানা

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম