ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বৃষ্টি ও ঝড়ে ভিজলো রাজধানীবাসী

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ জুন ২০২৫, ৪:০০ বিকাল

Link Copied!

ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আজ দুপুর থেকে স্বস্তিদায়ক ভারী বর্ষণ হয়েছে। মতিঝিল, শান্তিনগর, ফকিরাপুর, পল্টন, মগবাজার, মালিবাগ, পুরান ঢাকার সূত্রাপুর, বংশাল, কোতোয়ালি, ওয়ারী, জিগাতলা, শাহবাগ, কাটাবন, নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া ও আগারগাঁওসহ অনেক এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে।

অবশেষে রাজধানীবাসী বর্ষার আসল রূপ দেখেছে, যা দীর্ঘদিনের তাপদাহ থেকে কিছুটা স্বস্তি দিয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েকদিন থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকবে।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও আশপাশে তৈরি হওয়া একটি লঘুচাপ এবং মৌসুমি বায়ুর সক্রিয়তায় এসব বৃষ্টি হচ্ছে। লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু বেশ সক্রিয়, অন্যত্রও মোটামুটি সক্রিয় রয়েছে।

আবহাওয়া অফিসের ১৭ জুন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ কারণে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোর সতর্কতা জোরদার করতে বলা হয়েছে।

সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ জনগণকে এই আবহাওয়া পরিস্থিতিতে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা