ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ মে ২০২৬, ১০:১১ সকাল

Link Copied!

বিশ্বজুড়ে নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে বায়ুদূষণ। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে দূষণের চাপে থাকা রাজধানী ঢাকা আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে।

সোমবার (১১ মে) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir–এর তথ্যানুযায়ী, ২১৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। এ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে ১৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে হ্যানয়। এছাড়া ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জাকার্তা। ভারতের দিল্লি ১৪৭ স্কোর নিয়ে চতুর্থ এবং কলকাতা ১১৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমানের স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বায়ুমান শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এ অবস্থায় তাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষকেও অপ্রয়োজনে বাইরে চলাচল সীমিত রাখতে বলা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা