ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বিআইএফ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ অক্টোবর ২০২৪, ৯:৫৭ বিকাল

Link Copied!

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর মতিঝিলে সংগঠনটির অস্থায়ী কার্যালয় পিপলস ইন্স্যুরেন্স ভবনে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মত বিনিময় সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সিইও এস এম নুরুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অব:) শফিক শামীম পিএসসি, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও খাজা মঞ্জুর নাদিম, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও ডা. সারোয়ার জাহান জামিল, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও মোঃ শামীম হোসেন,

আরও বক্তব্য রাখেন, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও আবুল কালাম আজাদ. ক্রিষ্টাল ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও এস এম শহিদুল্লাহ, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও এ.এন.এম ফয়জুল করিম মুন্সী, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও মোঃ সেলিম প্রমুখ।

বৈঠকে নন-লাইফ কমিশন বন্ধের বিষয়ে ফোরামের উপস্থিত সকল মুখ্য নির্বাহী কর্মকর্তা একমত পোষণ করেন এবং ফোরামের নেতৃত্বে নন-লাইফ বীমা কোম্পানীর কার্যক্রমকে আরো শক্তিশালী করার জন্য সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অব:) শফিক শামীম পিএসসি কে আহ্ববায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট নন-লাইফ টেকনিক্যাল কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত