ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বাসযোগ্য ঢাকা গড়তে সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার : পরিবেশ উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ অক্টোবর ২০২৪, ২:২৩ বিকাল

Link Copied!

বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সুনির্দিষ্ট নগর দর্শন তৈরির পরামর্শ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আমরা ঢাকাকে বাসযোগ্য করতে চাই। এক্ষেত্রে শুধু মেগা প্রজেক্ট করলেই হবে না, সবুজায়ন বাড়াতে হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর রাজউক অডিটরিয়ামে বিশ্ব বসতি দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ঢাকাকে বাসযোগ্য করতে নির্দিষ্ট কর্মপরিকল্পনা দরকার। ঢাকার জন্য একটি নগর দর্শন তৈরি করা জরুরি। শুধু মেগা প্রজেক্ট করলেই হবে না, সবুজায়ন বাড়াতে হবে। উন্মুক্ত জায়গা, বসার স্থান, এবং তরুণদের খেলাধুলার সুযোগ থাকতে হবে।

তিনি বলেন, ঢাকাকে সকল মানুষের জন্য করতে হবে। উন্নত ও পরিবেশবান্ধব নগর গড়তে তরুণদের সম্পৃক্ত করা দরকার। তাদের সৃজনশীলতা নগরকে বাসযোগ্য করতে পারে। এজন্য রাজউকের কর্মকাণ্ডে তরুণদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, উন্নয়ন পরিকল্পনায় বস্তিবাসী ও নদীভাঙা মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।

এসময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ঢাকা শহর কিন্তু নোংরা হয়ে আছে, ঢাকা শহরে নিঃশ্বাস নেওয়ার জন্য কোনও গাছ নেই। সব গাছ কেটে ফেলা হয়েছে। ঢাকা শুধু শহর হয়ে গেছে। এখানে গরিবের আবাসনের ব্যবস্থাটাও নাই। এই শহরটাকে আমরা বদলে দিতে পারব কিনা, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ।

তিনি বলেন, আমরা যদি তরুণদের সম্পৃক্ত করে নগর উন্নয়নে পরিকল্পনা নিতে চাই, তাহলে এটা এখনই শুরু করা দরকার। কারণ পরে করতে গেলে হয়তো অনেক বেশি দেরি হয়ে যাবে। এছাড়াও বিভিন্ন সংগঠন আছে আছে, নাগরিকদের প্রতিষ্ঠান আছে এবং প্রফেশনাল বডি আছে, সেগুলোকেও নগর উন্নয়নে সম্পৃক্ত করা দরকার।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং অতিরিক্ত সচিব শাকিলা জেরিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম-সচিব নায়লা আহমেদ।

অনুষ্ঠানে অতিথিরা বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে দুটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা