ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বাংলাদেশকে ৩৫০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ সকাল

Link Copied!

বাংলাদেশে আর্থিক খাত সংস্কারসহ অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগে বিশ্বব্যাংক ৩৫০ কোটি ডলার দেবে বলে জানিয়েছেন ব্যাংকটির প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।

নিউইয়র্ক সময় বুধবার বিকালে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট এ সহায়তার ঘোষণা দেন।

অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের বন্ধু বাঙ্গা জানান, কমপক্ষে দুই বিলিয়ন মার্কিন ডলার নতুন ঋণ দেওয়া হবে। আর আগে প্রতিশ্রুত দেড় বিলিয়ন ডলার নতুন করে যুক্ত করা হবে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিশ্বব্যাংক ডিজিটাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন খাতে সংস্কারে সহায়তা করবে।

অজয় বাঙ্গার সঙ্গে সাক্ষাৎকালে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত ব্যাপক সংস্কারের জন্য বিশ্বব্যাংকের সমর্থন চান অধ্যাপক ইউনূস।

বিশ্বব্যাংককে ঋণ কর্মসূচির বিষয়ে সৃজনশীল হতে বলেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, ‘দেশ পুনর্গঠনের এটি একটি বড় সুযোগ।’

দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতে সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কীভাবে ভারত ও বাংলাদেশের মতো প্রতিবেশীদের মধ্যে ভাগাভাগি করা যায় তা নিয়ে আলোচনা করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।

বৈঠকে আরও ছিলেন জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত