ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বরগুনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, কয়েকটি গ্রাম প্লাবিত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ জুলাই ২০২৫, ৭:০৮ বিকাল

Link Copied!

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনায় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে জোয়ারের পানি। শনিবার (২৬ জুলাই) জেলার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীতে পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে প্লাবিত হয়েছে সদর ও তালতলীর একাধিক নিম্নাঞ্চল, পানিতে তলিয়ে গেছে বহু বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান।

বরগুনা পানি উন্নয়ন বোর্ড জানায়, শনিবার জোয়ারের পানি ২ দশমিক ৩১ মিটার উচ্চতায় প্রবাহিত হয়েছে, যা বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপরে। এ ছাড়া শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত বরগুনায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পানিবৃদ্ধির ফলে প্লাবিত হয় বরগুনা সদর উপজেলার বড়ইতলা ফেরিঘাট, পোটকাখালী ও কুমড়াখালী আবাসন প্রকল্প, কলেজ রোড, পশু হাসপাতাল সড়ক, চরকলোনি, মাঝের চর, তালতলী উপজেলার নিদ্রা, সকিনা ও শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতের আশপাশের এলাকা। এসব এলাকায় বসবাসকারী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

অপরদিকে, পানি বাড়ার কারণে বড়ইতলা-বাইনচটকি ও আমতলী-পুরাকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে কোমর সমান পানিতে তলিয়ে যায়। এতে শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

তবে পানি বাড়লেও এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। যদিও জেলার বেড়িবাঁধের কিছু অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা চলছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। জরুরি প্রয়োজনের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলেও জানানো হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা