ঢাকাবৃহস্পতিবার , ১৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বন্যার্তদের সহায়তায় সশস্ত্র বাহিনীর উদ্ধার, চিকিৎসা সেবা ও ত্রাণ কার্যক্রম

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ অগাস্ট ২০২৪, ১১:০৬ সকাল

Link Copied!

বন্যার্ত জনগণের সহায়তায় উদ্ধার, চিকিৎসা সেবা এবং ত্রাণ বিতরণের লক্ষ্যে সশস্ত্র বাহিনীর সর্বমোট ২৩টি ক্যাম্প মোতায়েন রয়েছে। বন্যার কারণে সৃষ্ট স্বাস্থ্য সংকট মোকাবেলায় সশস্ত্র বাহিনীর মেডিকেল টিমগুলো বিভিন্ন দুর্গম এলাকায় জরুরি চিকিৎসা সেবা প্রদান করছে এবং প্রাথমিক চিকিৎসা, জরুরি সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

গতকাল (২৮ আগস্ট) আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ৯টি অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে আজ সর্বমোট ২ হাজার ৭০৮ জনকে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘন্টায় সর্বমোট ১ হাজার ২০০ জন বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সশস্ত্র বাহিনী কর্তৃক বন্যাদুর্গত এলাকায় আজ ৩৬ হাজার ৫৪৭ প্যাকেট খাদ্য সামগ্রী, ২ হাজার ২২০ জনকে রান্না করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম সহজীকরণ এবং সকলের কাছে পৌঁছে দেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে সশস্ত্র বাহিনী বিভাগ।

Facebook Comments Box

আরও পড়ুন

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ২০ লাখ নকল সিগারেট জব্দ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

Meena Bazar Fined Tk 300,000 for Displaying Tobacco Product Advertisements

তামাকজাত দ্রব্যের প্রচারণা: মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা

মাঠ দখলদার ক্লাবের প্রতি গণপূর্ত-রাজউকের নতজানু নীতি বেআইনি: বিবৃতি

লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি, পাঁচ দিন পর বাড়বে প্রবণতা

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় বিএটিবি শ্রমিকদের মানববন্ধন

Infinix launches HOT 70 Pro 5G in Bangladesh

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি