ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বগুড়ায় বজ্রপাত ও বিদ্যুতায়িত হয়ে দুজন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০২ সকাল

Link Copied!

বগুড়ায় বজ্রপাত ও বিদ্যুতায়িত হয়ে দুজন নিহত হয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের যোগীরভবন গ্রামে বজ্রপাতে একজন ও শিবগঞ্জের মোকামতলার কাশিপুর গ্রামে বিদ্যুতায়িত হয়ে আরেকজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন— গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার সিকিনী গ্রামের মৃত বুলু আকন্দের ছেলে মোহাম্মদ আকন্দ এবং ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে ইমরান হোসেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘আকন্দ সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যে মাঠে ধানের চারা উঠাতে যান। এ সময় সেখানে বজ্রপাত ঘটলে আকন্দ ঘটনাস্থলেই মারা যান তিনি। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার পারভেজ বলেন, ‘ইমরান তার শোবার ঘরে বিদ্যুতের সংযোগ মেরামত করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। পরে আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা