ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. সর্বশেষ

ফেঞ্চুগঞ্জে বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুন ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ

Link Copied!

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার বাঘমারার পূর্ব কাটু টিলা সংলগ্ন গয়াসি হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দা সাবির মিয়া ও হামিদ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছ ধরার উদ্দেশ্যে নৌকা নিয়ে গয়াসি হাওরে যান সাবির মিয়া ও হামিদ মিয়া। দুপুরের দিকে এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হলে তারা হাওরেই অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গাজীপুরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

স্বাস্থ্য খাতে চিকিৎসক বণ্টনে ভারসাম্য নেই: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

সন্ধ্যার মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

জাতিসংঘে বাংলাদেশের মানবিক সহায়তা জোরদারের আহ্বান

রেললাইনে বালুভর্তি ট্রাক উল্টে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তিতে শত শত যাত্রী

শুধু চিকিৎসক দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফল হবে বাংলাদেশের অন্যতম রফতানি পণ্য: কৃষিমন্ত্রী

ফেনীতে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে বাসের চাপায় স্কুলছাত্র নিহত