ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

প্রযুক্তির ছোঁয়ায় স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে উদ্যোগ: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ অগাস্ট ২০২৫, ৬:১৩ বিকাল

Link Copied!

আধুনিক প্রযুক্তির ব্যবহার শেখানোর মাধ্যমে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের স্মার্ট প্রজন্ম হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শনিবার (২৩ আগস্ট) খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত মূল ফটক (তোরণ) উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে পার্বত্য অঞ্চলে স্টারলিংক প্রযুক্তি চালু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কম্পিউটার নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অব্যাহত রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ডিজিটালভাবে দক্ষ করে তুলতে গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে বিশেষ জোর দেওয়া হবে। এসব বিষয়ে যোগ্য ও প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষক নিয়োগে কোনো ধরনের আপস করা হবে না।

উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তারা দেশের মূলধারায় যুক্ত হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম বয়ে আনবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা