ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

পার্বত্য চট্টগ্রামে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ‘হাই-কাস’ প্রকল্পের যাত্রা শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ মে ২০২৬, ১০:২৫ সকাল

Link Copied!

পার্বত্য চট্টগ্রামে ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ইন্টিগ্রেটেড ক্লাইমেট অ্যাডাপটেশন সলিউশনস ফর দ্য হিন্দুকুশ হিমালয়ান রিজিয়ন (হাই-কাস) প্রকল্পের জাতীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে আরণ্যক ফাউন্ডেশন আয়োজিত এক কিক-অফ সভার মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বাংলাদেশ, নেপাল ও ভুটানে একযোগে বাস্তবায়িত এই আঞ্চলিক উদ্যোগের লক্ষ্য পাহাড়ি অঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি করা। বাংলাদেশে প্রকল্পটি বাস্তবায়িত হবে বান্দরবান সদর উপজেলার সুয়ালোক ইউনিয়ন এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা এলাকায়। এখানে বসবাসরত আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠী এরইমধ্যে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও পরিবেশগত অবক্ষয়ের সরাসরি প্রভাবের মুখোমুখি।

কানাডা সরকারের গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং ইসিমোডের কারিগরি সহায়তায় বাস্তবায়িত এই প্রকল্পে সমন্বিত অভিযোজন প্যাকেজ (আইএএসপি) প্রয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে স্প্রিংশেড ব্যবস্থাপনা, কৃষি জীববৈচিত্র্য সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং নারী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার নিশ্চিত করতে নীতিগত সহায়তা।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, “পাহাড়ি অঞ্চলে ঝর্ণা ও প্রাকৃতিক পানির উৎসের অবক্ষয় এখন সরাসরি পানি নিরাপত্তা ও কৃষি উৎপাদনকে প্রভাবিত করছে। প্রকৃতি নির্ভর সমাধান ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে হাই-কাস প্রকল্প এই সংকট মোকাবেলা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই প্রকল্পের সফল মডেল ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণ করা সম্ভব হবে বলেও তিনি মনে করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, “বৃষ্টিপাতের ধরণ বদলাচ্ছে, খরা দীর্ঘস্থায়ী হচ্ছে এবং ঝর্ণার পানি কমে যাচ্ছে। এই প্রেক্ষাপটে স্প্রিংশেড ব্যবস্থাপনা, কৃষি জীববৈচিত্র্য ও নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দেওয়া সময়োপযোগী উদ্যোগ।”

তিনি টেকসই ফলাফল অর্জনে স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রণালয়ের সচিবের পক্ষে অতিরিক্ত সচিব মোহাম্মদ মুনিরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে আইসিমোডের হাই-কাস প্রকল্পের সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর জেসিকা এমিলি ফুলউড-থমাস বলেন, “এই প্রকল্পটি স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবসম্মত অভিযোজন সমাধান নিয়ে কাজ করবে। এর মাধ্যমে শুধু উপকারভোগীর কাছে পৌঁছানো নয়, বরং তাদের সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি সহনশীলতা গড়ে তোলা হবে।”

স্বাগত বক্তব্যে আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আব্দুল মোতালেব বলেন, “পার্বত্য চট্টগ্রামে আমাদের দীর্ঘদিনের কাজের ধারাবাহিকতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে, যেখানে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং কমিউনিটির সম্পৃক্ততা একসঙ্গে এগিয়ে নেওয়া হবে। এর মাধ্যমে জলবায়ু সহনশীলতা বৃদ্ধির পাশাপাশি মানুষের জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে।”

প্রকল্পের ফোকাল ও আরণ্যক ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোঃ ইমরানুল ইসলাম জানান, বাংলাদেশে এই প্রকল্পের মাধ্যমে সরাসরি প্রায় ৪ হাজার এবং পরোক্ষভাবে ১৫ হাজারের বেশি মানুষ উপকৃত হবেন। বিশেষ করে নারী, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রকল্পের সকল কার্যক্রমে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে, যাতে সকলের অংশগ্রহণ, সম্পদে প্রবেশাধিকার এবং নেতৃত্বের সুযোগ বৃদ্ধি পায়। এছাড়া, প্রকল্পের পাইলট কার্যক্রম থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ও তথ্য নীতিনির্ধারণে সহায়তা করবে এবং ভবিষ্যতে একই ধরনের অঞ্চলে এই মডেল সম্প্রসারণের সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ফাদাং তাং রান্ডাল, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মে মে ন্যু মারমা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা