ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পলিথিনমুক্ত পর্যটন: মৌসুমের প্রথম জাহাজ সেন্টমার্টিন পৌঁছাল

প্রতিবেদক
Ibrahim Khalil
১ ডিসেম্বর ২০২৪, ৮:০৯ বিকাল

Link Copied!

১ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১০টায় মৌসুমের প্রথম পর্যটকবাহী জাহাজ এমভি বারআউলিয়া কক্সবাজারের বিআইডব্লিউটিএর নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে। এই যাত্রায় ৬৫৩ জন পর্যটক অংশগ্রহণ করেন, যাঁদের সবাইকে পলিথিন ও প্লাস্টিকমুক্ত ভ্রমণের শর্ত মেনে যাত্রার অনুমতি দেওয়া হয়।

জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে ট্রাভেল পাস যাচাই শেষে পর্যটকদের ভ্রমণ নিশ্চিত করা হয়। জাহাজে প্রবেশের সময় পর্যটকরা তাঁদের সাথে থাকা পলিথিন ও প্লাস্টিকজাত দ্রব্য নিকটস্থ গার্বেজ বিনে জমা দেন। পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে তাঁদের বিনামূল্যে কাপড়ের ব্যাগ সরবরাহ করা হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক নিজে জাহাজে উপস্থিত থেকে পর্যটকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পর্যটকরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ব্যবস্থাপনার সার্বিক সুষ্ঠুতা ও পরিবেশবান্ধবতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ সংরক্ষণ ও পর্যটন নিয়ন্ত্রণে গঠিত কমিটি, ট্যুরিস্ট পুলিশ, এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। তাদের সমন্বিত তৎপরতা সেন্টমার্টিনের পরিবেশ রক্ষার জন্য একটি কার্যকর পদক্ষেপ হিসেবে কাজ করেছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থার এই উদ্যোগ পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা প্রতিষ্ঠায় একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ভবিষ্যতে পর্যটকদের পরিবেশ রক্ষায় আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে। মন্ত্রণালয়ের পক্ষে সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা